'ভাবতেই অবাক লাগছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিফাহ মায়িশা মৈত্রী
রিফাহ মায়িশা মৈত্রী

যেকোনো প্রতিযোগিতায় প্রথমবার অংশ নেওয়া প্রতিযোগীর মনে ‘অহেতুক ভয়’ থাকে। অভয় দিতে অভিভাবকেরা বলে থাকেন, ‘পরীক্ষায় ভালো করা বড় কথা নয়, অংশ নেওয়াটাই বড় কথা। পরেরবার কাজে দেবে।’ এমন অভয়মন্ত্র কি মৈত্রীর বেলায় খেটেছে? খাটেনি। পরীক্ষা শেষ হওয়ার পরও নাকি তার ‘গা ছমছম’ করছিল। কারণটা অবশ্য ভয় নয়, ভিন্ন কিছু, ভালো কিছু। প্রথমবার অংশ নিয়েই মৈত্রী যে সেরাদের সেরা হয়েছে! ‘ভাবতেই অবাক লাগছে।’
পুরো নাম রিফাহ মায়িশা মৈত্রী। পড়ছে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে, পঞ্চম শ্রেণীতে। শখ ছবি আঁকা। প্রিয় লেখক হুমায়ূন আহমেদ।
স্বপ্ন?
‘বড় হয়ে ডাক্তার হতে চাই।’
জাহাঙ্গীর সুর