'ভারতীয় ভিসার ই-টোকেন নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ভিসার জন্য ই-টোকেন নিয়ে যে সমস্যা রয়েছে, তা সমাধান করার চেষ্টা চলছে। তার দ্রুত ফল পাওয়া যাবে। গতকাল শনিবার বাংলাদেশ রুখে দাঁড়াও আয়োজিত গণসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী এসব কথা বলেন।
সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে গণসমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, সাংসদ মীর মোস্তাক আহমেদ, মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।