'ভারতে জমি-পরিবেশ নষ্ট হয়, বাংলাদেশে হয় না?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভারতে কৃষিজমি নষ্ট হয়, পরিবেশ-প্রকৃতি বিরূপ হয়, বাংলাদেশে হয় না?’— এমন প্রশ্ন তুলেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা। কমিটির নেতাদের অভিযোগ, আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হলে এই রামপাল তাপবিদ্যুেকন্দ্র প্রকল্প বাস্তবায়ন করা অনুচিত। কিন্তু সরকার বিশেষ কারও স্বার্থ রক্ষায়, বিশেষজ্ঞদের মতামতকে উড়িয়ে দিয়ে তড়িঘড়ি করে কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘রামপাল তাপবিদ্যুেকন্দ্রের কারণে সুন্দরবনের ওপর প্রভাব’ শীর্ষক এক মতবিনিময় সভায় নেতারা এসব অভিযোগ করেন। তাঁরা বলেন, যে প্রতিষ্ঠানটি রামপালে কয়লা বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র নির্মাণ করবে, সেটিকে ভারত সরকার সে দেশের গুজরাটসহ কয়েকটি প্রদেশে কয়লা বিদ্যুেকন্দ্র স্থাপন করার অনুমতি দেয়নি।

বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব মো. আবদুল মতিন আলোচনা সভাটি সঞ্চালন করেন। মূল বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী ২০১০ সালে বিদ্যুত্ প্রকল্পের জন্য রামপালে জমি অধিগ্রহণের পর থেকে এ পর্যন্ত (দুই বছর ধরে) করা গবেষণার ফলাফল সভায় তুলে ধরেন।

মো. আবদুল মতিন জানান, প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বেশির ভাগই কৃষিজমি। ফলে এসব কৃষিজমিসহ এ এলাকার ধান, মাছ, গৃহপালিত পশুপাখি ইত্যাদির উত্পাদন ধ্বংস হবে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র মারাত্মক পরিবেশ দূষণ ঘটায় বলে বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে এটি নির্মাণের অনুমোদন দেওয়া হয় না। ভারতীয় আইনেও এই কারণে এনটিটিসিকে প্রকল্প চালু করতে দেওয়া হয়নি।

আনু মুহাম্মদ আরও বলেন, ভারতীয় মন্ত্রী আজ (শনিবার) রিমোট কন্ট্রোল উদ্বোধনের সময় বলেছেন, এখানে সুপার ক্রিটিক্যাল পদ্ধতিতে কোল বেজড পাওয়ার প্লান্ট করবেন। কিন্তু যে পদ্ধতিটি তাঁরা বাংলাদেশে করতে চাচ্ছেন সেটি তাঁরা তাঁদের নিজেদের দেশেই করতে পারেননি। পরীক্ষামূলকভাবে শুরু করলেও গুজরাট ও মধ্যপ্রদেশের স্থানীয় লোকজনের আপত্তির মুখে তা বন্ধ করে দিয়েছেন।  ইন্ডিয়ান এটমিক কমিশনের চেয়ারম্যান এ ধরনের প্রকল্পকে অতি উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন। কিন্তু বাংলাদেশ সরকার সেটা বুঝতে পারছে না বলে তিনি অভিযোগ তোলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুল মোকাদ্দেম বলেন, সুন্দরবন থেকে প্রকল্পের দূরত্ব এলেই ১৪ কিমি. কি না, তা নিয়েও বিতর্ক আছে। অনেকেই বলছেন সুন্দরবন থেকে আসলে দূরত্ব নয় কিমি.। খোদ সরকারি পরিবেশ সমীক্ষায় (ইআইএ রিপোর্টে) বলা হয়েছে, প্রকল্পের স্থানটি একসময় একেবারে সুন্দরবনেরই অংশ ছিল, সেটেলার বা বসতি স্থাপনকারীরা বন কেটে আবাসভূমি তৈরি করেছে।

সভায় আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা ও জীববৈচিত্র্য বিভাগের অধ্যাপক মো. আবুল বাশার, ডব্লিউএআরপিওর সাবেক মহাপরিচালক ইনাম উল হক প্রমুখ।