'ভালোবাসার পরীক্ষায়' দম্পিত হাসপাতালে
বিষ পান করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এক দম্পতি বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন৷
ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের মোনছের আলীর ছেলে চান মিয়ার (২০) সঙ্গে প্রায় এক বছর আগে ধুনটের ঘুগরাপাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে লিমা খাতুনের (১৮) বিয়ে হয়। চান মিয়া নওগাঁ জেলার সাপাহার এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। সেখান থেকে গত শুক্রবার রাতে চান মিয়া বাড়িতে আসেন৷ সোমবার সকালে চান মিয়া কর্মস্থলে যাওয়ার প্রস্তুতি নেন৷ এ সময় লিমা খাতুন চান মিয়াকে বাধা দেন এবং তাঁকে ভালো না বাসার অভিযোগ আনেন৷ একপর্যায়ে চান মিয়া বিষ পান করে তাঁর স্ত্রীর প্রতি ভালোবাসার অগ্নিপরীক্ষা দেন। এরপর লিমাও বিষ পান করেন৷ পরে স্থানীয় লোকজন তঁাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান৷
হাসপাতালের বিছানায় শুয়ে চান মিয়া বলেন, ‘বািড় থেকে বের হওনের সময় লিমা কয়, তুমি আমাকে একটুও ভালোবাস না। ভালোবাসলে আমাকে একা ফেলে চলে যেতে পারতে না। তাই আমি তার কথায় ভালোবাসার পরীক্ষা দিতে বিষ খাই। আমার অবস্থা খারাপ দেখে পরে সেও বিষ খায়।’