'ভালো কাজের সঙ্গে থাকব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলোর বন্ধুসভার বন্ধুরা সব সময়ই নিজেরা ভালো থাকার এবং ভালো কাজের সঙ্গে থাকার চেষ্টা করেন।’ গতকাল দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে প্রথম আলোর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরিউক্ত কথা বলেন বক্তারা।
বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার সহসভাপতি রাজীব কান্তির সঞ্চালনায় বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রামেন্দু পারিয়াল, নাট্যকলা বিভাগের শিক্ষক ফারজানা আফরীন, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাঈদা সরোয়ার প্রমুখ।