‘ভালো ছেলেটা কীভাবে যে পশু হয়ে গেল...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলেটাকে কখনো কোনো খারাপ কাজ করতে দেখিনি, কিন্তু কীভাবে যে ছেলেটা পশু হয়ে গেল বুঝতেই পারছি না।’ রাজধানীর মেরাজনগরে ছেলের হাতে মায়ের মৃত্যুর অভিযোগের ঘটনার পর ছেলে তানভীর হাসান শোভন সম্বন্ধে এ রকমই বলেছেন তাঁর আত্মীয়রা। তানভীরকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।গত মঙ্গলবার সকালে রাজধানীর কদমতলী থানাধীন মেরাজনগর এলাকায় গৃহবধূ নূরজাহান বেগমকে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে তাঁরই ছেলে তানভীর। এ বিষয়ে নিহতের স্বামী মাহমুদুর রহমান বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নূরজাহানের লাশ লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে তাঁর বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুবুর রহমান জানান, তানভীরকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালাচ্ছে।পরিবারটির সঙ্গে ঘনিষ্ঠ মাহমুদুরের চাচাতো ভাই মিজান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘তানভীরকে আমরা ভালো ছেলে হিসেবেই জানতাম। সে বাসা থেকে কম বের হতো, বিশেষ কোনো বন্ধুবান্ধবও ছিল না, নেশা করে না।