'ভাষা নিয়ে গবেষণা করতে পারি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিন আশরাফ
কারিন আশরাফ

কারিন আশরাফ
জাতীয় উৎসবে সেরাদের সেরা
পঞ্চম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ স্কুল
জাতীয় উৎসবে তুমি সেরাদের সেরা হয়েছ। স্কুলের বন্ধুরা সুখবরটা জানে?
না। আমি স্কুলে কিছু জানাইনি। নিজের ঢোল নিজে পেটাতে ভালো লাগে না।
এবার প্রশ্ন কেমন ছিল?
সহজ। শুধু গল্পটায় একটু খটকা লেগে গেল। মাত্র তিন লাইনের সূচনা দেওয়া ছিল, বাঘ আর বিড়ালের গল্প। আমি তো পুরা বাংলা সিনেমার কাহিনি লিখে দিয়েছি...হি হি হি!
তুমি গতবারও পুরস্কার পেয়েছিলে। জাতীয় উৎসবের পর ক্যাম্পেও অংশ নিয়েছিলে...
ছোট বলে শুরুতে আমাকে নিতেই চায়নি! পরে ক্যাম্পে আমি ‘ছোট মানুষ’ বলেই খুব যত্নে ছিলাম।
ক্যাম্পে কয়জন বন্ধু হয়েছিল?
সবাই!
ক্যাম্পের কোনো মজার অভিজ্ঞতা...?
দ্বিতীয় দিন আমরা অনেক রাত জেগে গল্প করেছিলাম।
বড় হয়ে কি ভাষাবিদ হতে চাও?
না, ডাক্তার হতে চাই। তবে ভাষা নিয়ে গবেষণা করতে পারি।