'ভাষার প্রশ্নে মানুষের প্রয়োজনকে বিবেচনায় নিতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের মনে প্রশ্ন জাগতে পারে—কেন অন্য ভাষার শব্দ বাংলা ভাষায় এল? যার কারণে আমাদের অসুবিধা হচ্ছে। এসব ভাবলে বাংলা ভাষার সমৃদ্ধি সম্ভব হবে না। আমাদের ভাষায় ভারতীয়সহ অনেক ভাষার শব্দ ঢুকে গেছে। আবার অনেক প্রাচীন শব্দ বিলুপ্ত হয়ে গেছে—এমনকি আগামী ১০০ বছরে আরও অনেক শব্দ বিলুপ্ত হয়ে যাবে। তাই ভাষার প্রশ্নে মানুষের সুবিধা ও প্রয়োজনকে বিবেচনায় রাখতে হবে।
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।