'ভাষা-মতিন ছিলেন আজন্ম সংগ্রামী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা-মতিন ছিলেন আজন্ম সংগ্রামী। বায়ান্নর ভাষা আন্দোলনে তাঁর অবদান ছিল সবচেয়ে বেশি। শুধু সে সময়ই নয়, সারা জীবনই তিনি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছেন। সহযোদ্ধাকে এভাবেই স্মরণ করেছেন আরেক ভাষাসৈনিক আহমদ রফিক।
গতকাল সোমবার এক স্মরণসভায় আহমদ রফিক এসব কথা বলেন। ভাষাসৈনিক আবদুল মতিন ও হু্মায়ূন আহমদের মা আয়েশা ফয়েজের স্মরণে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সভার আয়োজন করে ‘শিল্পিত’ নামে একটি সংগঠন।
কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণার মধ্য দিয়ে আবদুল মতিন ও আয়েশা ফয়েজকে স্মরণ করেন তাঁদের পরিবারের সদস্য ও অন্যরা। তাঁদের উদ্দেশ করে রচিত কবিতার পাশাপাশি আরও কিছু কবিতাও আবৃত্তি করা হয়।
স্মরণসভায় আবদুল মতিনের শৈশব থেকে শুরু করে পরিবার, ভাষা আন্দোলন, কর্মজীবন ও রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন তাঁর সহধর্মিণী গুলবদন নেসা মণিকা। আয়েশা ফয়েজ সম্পর্কে তিনি বলেন, তাঁর মতো মায়েরা আছেন বলেই হুমমায়ূন আহমেদ ও আবদুল মতিনেরা জন্ম নেন।
শিল্পিতের সভাপতি ওসমান গণির সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন আয়েশা ফয়েজের ছেলে কার্টুনিস্ট আহসান হাবিব, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সহ-উপাচার্য এইচ এম জহিরুল হক, কবি ওয়াহিদ হোসেন প্রমুখ।