‘ভুল থেকে শিক্ষা নিতে হবে। একই ভুল বারবার করা যাবে না। যারা বেশি কাজ করে, তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। আর এই ভুল থেকে শিক্ষা নিয়ে একই বিষয় বারবার ভুল না করে আমাদের এগিয়ে যেতে হবে।’গতকাল বুধবার সকালে কুমিল্লা জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত ডিজিটাল বাংলাদেশবিষয়ক ওরিয়েন্টেশনে প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. নজরুল ইসলাম খান (এন আই খান) এ কথা বলেন।নজরুল ইসলাম খান আরও বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আর এ ক্ষেত্রে সাংবাদিকেরা জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।পিআইবির মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, বাসসের সিটি এডিটর অজিত কুমার সরকার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক প্রশান্ত কুমার মজুমদার, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক রাফিজা রহমান প্রমুখ।দিনব্যাপী ওরিয়েন্টেশনে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ৪৫ জন সাংবাদিক অংশ নেন।