‘ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা জীবনে আর কখনো ইভ টিজিং করব না। আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন।’সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আটক দুই বখাটে গত সোমবার রাত আটটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদুর রহমানের কাছে এভাবে লিখিত অঙ্গীকার করেন। অঙ্গীকারনামায় সই করেন পৌর এলাকার আশিঘর গ্রামের বাসিন্দা রাফিক মিয়া (২০) ও কেশবপুর গ্রামের কামাল মিয়া (২২)।জানা যায়, জগন্নাথপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রী সোমবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে উত্ত্যক্ত করার অভিযোগ এনে রাফিক, কামাল ও মুনসুর নামের তিন বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার অভিযান চালিয়ে রাফিক ও কামালকে আটক করেন। পরে উভয় পক্ষের অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় অঙ্গীকারনামায় সই রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয়।