‘ভুয়া’ চিকিৎসককে লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক ‘ভুয়া’ চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার কে বি আমান আলী সড়কের হামিদ ক্লিনিকে অভিযান চালিয়ে এম এ খান নামের ওই চিকিৎসককে জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম যুথিকা সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন মো. রফিক উদ্দিন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এতে সহায়তা করে। নির্বাহী হাকিম যুথিকা সরকার প্রথম আলোকে বলেন, ‘এম এ খান নিজেকে চিকিৎসক দাবি করে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। তিনি সাইনবোর্ডে তাঁর নামের আগে ডা. এবং পরে বিভিন্ন ডিগ্রি লিখেছেন, যা ভুয়া।’আদালত সূত্রে জানা গেছে, তাঁকে জরিমানার পাশাপাশি আর প্র্যাকটিস না করার জন্য সতর্ক করে দিয়েছেন আদালত।