'ভূমি কার্যালয়গুলোকে জনবান্ধব করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে উদ্ভাবনী অনুষ্ঠানে ভূমি কার্যালয়গুলোকে জনবান্ধব করার পরামর্শ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবসহ অন্য মন্ত্রণালয়ের সচিবেরা। একই সঙ্গে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদকে আধুনিকায়ন করারও পরামর্শ দিয়েছেন তাঁরা। গতকাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ সচিবের উপস্থিতিতে ইনোভেশন সার্কেল বরিশাল বিভাগের সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রশাসনে উদ্ভাবনচর্চা, অগ্রগতি, সম্ভাবনা, রেপ্লিকেশন, ইন্টিগ্রেশন ও করণীয় এবং জনবান্ধব ভূমি কার্যালয় করার জন্য দুটি ধারণাপত্র উপস্থাপন করা হয়। ভূমি প্রশাসন জনবান্ধব করতে রাজশাহীর পবা উপজেলার সহকারী ভূমি কার্যালয়ের আদলে বরিশালে ভূমি কার্যালয় গড়ার আহ্বান জানানো হয়।
বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।