‘ভূমিদস্যুরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যুরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তারাই এখন মাদক ছড়িয়ে দিচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দ্বন্দ্ব-সংঘাতের আশঙ্কা করছেন এলাকাবাসী।শ্রীপুর মডেল থানা মিলনায়তনে গতকাল শুক্রবার উপজেলা আইনশৃঙ্খলা পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা পরিষদের উপদেষ্টা সাংসদ রহমত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম প্রধান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ।সভায় বক্তারা বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন চলাচল করায় উপজেলার সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাঁরা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে বিধি লঙ্ঘন করে অনেক প্রার্থী বেপরোয়া টাকা খরচ করছেন।