'ভোটার তালিকা ৯৯ শতাংশ সঠিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান ভোটার তালিকা শতকরা ৯৯ ভাগ সঠিক ও নির্ভরযোগ্য বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম৷ তিনি চাঁদপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে এসে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শনিবার দুপুরে মতবিনিময়কালে এ কথা বলেন৷
সিরাজুল ইসলাম বলেন, বর্তমান ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্ভুল ও সঠিকভাবে করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন৷ কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, সব যোগ্য নাগরিককে ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হবে৷ কেউ ভুয়া ভোটার ও একাধিক স্থানে ভোটার হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷
জেলা প্রশাসক ইসমাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মাসুদ আলম সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান, পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান প্রমুখ৷