'ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকবে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকায় কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না।
গতকাল মঙ্গলবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৫ পর্যালোচনা এবং আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী এ কথা বলেন।
সীতাকুণ্ড উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী আরও বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে সব প্রার্থীই সমান সুযোগ পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, সীতাকুণ্ড পৌরসভার মেয়র শফিউল আলম।