'ভোট দিলেও দোষ না দিলেও দোষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভোট দিলেও দোষ, না দিলেও দোষ, কেন এই নগ্ন হামলা?’ ‘চোখেল জল শুকিয়ে গেছে, আর্তনাদের মুখ বন্ধ হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, গড়ে তুলতে হবে সম্মিলিত প্রতিবাদ।’
গতকাল রোববার খাগড়াছড়ির দীঘিনালায় সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ ধরনের লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষ।
সনাতন সমাজকল্যাণ পরিষদ, বড়ুয়া সমাজকল্যাণ পরিষদ, দীঘিনালা প্রেসক্লাব, দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলন, শালবন বৌদ্ধ যুব কল্যাণ পরিষদ, সনাতনী ছাত্রসমাজ, সনাতনী যুবসমাজ, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
সকালে বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ধমর্ঞ্চবীর চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শতরূপা চাকমা, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, বড়ুয়া সমাজকল্যাণ পরিষদের সভাপতি দেবপ্রিয় বড়ুয়া, সনাতন সমাজকল্যাণ পরিষদের সভাপতি মৃদুল কান্তি সেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশীষ বরণ বড়ুয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি সুকুমার দাশ, দীঘিনালা বাজারের চৌধুরী জেসমিন চাকমা ও দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন। সমাবেশে বক্তারা বলেন, নাশকতাকারীরা কোনো দলের নয়, তারা দুর্বৃত্ত। এখন সময় এসেছে সাম্প্রদায়িক নাশকতা, উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।