'ভোটার আইডি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, ভোটার আইডি কার্ড না থাকলে একজন নাগরিক তাঁর জাতীয় পরিচয়পত্র পাবেন না। কমিশনের কাছে সাত লক্ষাধিক জাতীয় পরিচয়পত্র আছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হলে অল্প দিনের মধ্যেই দেশে ‘স্মার্ট কার্ড’ চালু করা হবে। তখন আর অস্পষ্ট ছবির কার্ড থাকবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে ‘ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হবে এবং ওই মাসের মধ্যেই কাজ শেষ করা হবে।