‘ভোটারদের ফ্লেক্সিলোড পাঠানোর কথা ভুলে যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘শিঙাড়া, মিষ্টির প্যাকেট ও ফ্লেক্সিলোডের মাধ্যমে ভোটারদের কাছে টাকা পাঠানোর কথা ভুলে যান। কোনো প্রার্থী নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া টাকার চেয়ে বেশি টাকা ব্যয় করলে এবং এর প্রমাণ পাওয়া গেলে নির্বাচিত হওয়ার পরও তাঁর পদ বাতিল হয়ে যাবে।’পৌর নির্বাচন উপলক্ষে গত শনিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রার্থীদের ভোট ডাকাতির অভিযোগ করা আমাদের সংস্কৃতি হয়ে গেছে। গণতন্ত্রের আচরণ শুধু নির্বাচন নয়, নির্বাচন-পরবর্তী আচরণ কী রকম, তাও দেখার বিষয়। জনগণ, ভোটার ও প্রার্থীদের মনমানসিকতা স্বচ্ছ হলে নির্বাচন স্বচ্ছ হতে বাধ্য।’