'ভোটাররাই নির্বাচনের আসল খেলোয়াড়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রের কেন্দ্র হলো নির্বাচন। আর নির্বাচন সঠিক না হলে গণতন্ত্র ব্যাহত হবে। সরকারকে জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (গ্রিন রোড ক্যাম্পাস) মিলনায়তনে শনিবার ‘ড. এম আই পাটোয়ারী স্মৃতি আন্তবিভাগ বিতর্ক’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বক্তারা আরও বলেন, নির্বাচনের আসল খেলোয়াড় ভোটাররা। তাঁরাই কাউকে ক্ষমতায় আনতে বা ক্ষমতা থেকে নামাতে পারেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল মোমেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুর রউফ বক্তৃতা দেন।