‘ভোট’ পাহারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুর পৌরসভায় নির্বাচন আজ সোমবার। এখানে মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর দীর্ঘ ১৫ দিন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা শুধু লোকজনের কাছে ভোট চেয়েছেন। এখন প্রার্থীদের সমর্থকেরা ভোট পাহারা দেওয়ার কাজ করছেন। নিজ পাড়া ও মহল্লায় রাতে এক প্রার্থীর সমর্থকেরা অন্য প্রার্থীর সমর্থকদের ঢুকতে দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। গত তিন রাত ধরে ভোট পাহারা দেওয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে।