'ভোল পাল্টেছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়ে ভোল পাল্টেছেন। সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে আবার আসতে চাইছেন।’ নড়াইল জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গতকাল বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ইনু বলেন, ‘খালেদা জিয়া জঙ্গিনেত্রী। মানুষ পুড়িয়ে হত্যার জন্য তিনি অনুতপ্ত নন। তাঁকে এ দেশ থেকে বিতাড়িত করা উচিত।’ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাংসদ শিরিন আক্তার প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের কথা ছিল। তবে সমঝোতা না হওয়ায় কমিটি গঠন সম্ভব হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে। নড়াইল প্রতিনিধি