'ভ্রমর কইও গিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে মরমি কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের মৃত্যু শতবর্ষ উপলক্ষে ‘ভ্রমর কইও গিয়া’ শীর্ষক স্মরণ-উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় নগরের শামীমাবাদ এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য সুশান্ত কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য দেন কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম ও অধ্যাপক সৈয়দ মুয়ীজুর রহমান। ইংরেজি বিভাগের প্রধান মাহবুব ইবনে সিরাজের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তৃতা দেন কবি মোস্তাক আহমাদ দীন।