'মদিনা' সম্পাদক মাওলানা মুহিউদ্দিনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মবিষয়ক মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুহিউদ্দিন খানের বড় ছেলে মোস্তফা মঈনুদ্দিন খান প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কিডনি ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। এক মাস ধরে তিনি ল্যাবএইডসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মুহিউদ্দিন খান ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত মারেফুল কোরআন-এর বাংলা অনুবাদক। তিনি রাবেতা আলম আল ইসলামি ও ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক ইসলামি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।