'মদীনা' সম্পাদক মুহিউদ্দীন খানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত আলেম ও ধর্মবিষয়ক মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মুহিউদ্দীন খানের বড় ছেলে মোস্তফা মঈনুদ্দিন খান প্রথম আলোকে বলেন, আজ রোববার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাঁর জানাজা হবে। এরপর ময়মনসিংহের গফরগাঁওয়ের আনছার নগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
পারিবারিক সূত্র জানায়, মুহিউদ্দীন খান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কিডনি ও ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পাঠকপ্রিয় মা’য়ারেফুল কোরআন-এর বাংলা অনুবাদক।