'মধ্যম আয়ের দেশে পরিণত হতে প্রয়োজন দক্ষ মানবসম্পদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সততা, নিষ্ঠা ও মূল্যবোধ-সম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি করা গেলে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। পাশাপাশি সুশাসনের জন্য নিরন্তর লড়াই করতে হবে। বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রথম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গতকাল বৃহস্পতিবার এ সম্মেলনের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।