‘মনির কাজটি আমার করা উচিত ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিবন্ধী সনদপত্র দেওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক (ডিডি) শেখ আবদুল হামিদ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেওয়ার কারণে তিনি সনদপত্র দিতে গড়িমসি করছিলেন। একপর্যায়ে গত বুধবার আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান মনি পঙ্কজ কুমার দাসকে সঙ্গে নিয়ে ওই উপপরিচালকের কাছে গেলে তিনি উত্তেজিত হয়ে কক্ষ থেকে তাঁদের বেরিয়ে যেতে বলেন। তখন মনির সঙ্গে উপপরিচালকের ধাক্কাধাক্কি হয়।’গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পঙ্কজের মা পূর্ণিমা দাস লিখিত বক্তব্যে এ দাবি করেন।উল্লেখ্য, গত বুধবার দুপুরে পঙ্কজের প্রতিবন্ধীর সনদপত্র নেওয়ার জন্য মনিরুজ্জামান মনিসহ আওয়ামী লীগের কয়েকজন কর্মী ওই উপপরিচালকের কার্যালয়ে ঢুকে উপপরিচালক আবদুল হামিদকে মারধর করেন।পূর্ণিমা দাস বলেন, ‘ডিডির আচরণ এত খারাপ যে মনির কাজটি আমার করা উচিত ছিল।’ তিনি জানান, তাঁর ছেলে পঙ্কজ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। চাকরির জন্য ভাইভা বোর্ডে গেলেই তাঁকে বাদ দেওয়া হচ্ছে। চাকরিতে প্রতিবন্ধী কোটার সুবিধা নেওয়ার জন্য ওই সনদপত্রটির দরকার ছিল।ঘুষের অভিযোগ অস্বীকার করে উপপরিচালক শেখ আবদুল হামিদ প্রথম আলোকে জানান, পঙ্কজ ছেলেটি উচ্চশিক্ষিত। পিএসসির অধীনে সরকারি চাকরির জন্য তিনি আবেদন করেছেন। পিএসসির ভাইভা বোর্ডে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা থাকেন। সেখানে ছেলেটি প্রতিবন্ধী সনদ পেশ করলে সমাজসেবা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হতো। কারণ, ছেলেটি কোনোভাবেই প্রতিবন্ধীর আওতায় পড়ে না।