‘মনিরকে ভদ্রলোক ভেবে অ্যাসিড বিক্রি করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ইডেন কলেজের ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার নরসিংদীর ভৈরবের ব্যাটারির কারখানার মালিক রাশেদ আহমেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শনিবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের হাকিম তারেক আহমেদ তাঁর জবানবন্দি রেকর্ড করেন।মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রাশেদ জবানবন্দিতে বলেন, অ্যাসিড নিক্ষেপকারী মনির উদ্দিনকে তিনি আগে কখনো দেখেননি। মনির অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করার কথা বলে অনেক অনুরোধ করেন। এ সময় মনিরের পরনের কোট-প্যান্ট দেখে রাশেদ তাঁকে ভদ্রলোক ভেবে ১০০ টাকার অ্যাসিড বিক্রি করেন।