প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত চলচ্চিত্র মনের মানুষ ভারতের ৫৮তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-২০১০ লাভ করেছে। খবর বাসসের।গৌতম কুণ্ডু ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ নার্গিস দত্ত পুরস্কার লাভ করে। পুরস্কার হিসেবে ছবিটি নগদ দেড় লাখ ভারতীয় রুপি ও ‘রজত কমল’ পদক পাবে।প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবিটিতে বাউল ঘরানার সুফি কবিদের জীবন ও গানের মাধ্যমে মানবীয় চেতনার ঐক্য তুলে ধরার জন্য এ পুরস্কার দেওয়া হয়। ছবিটি সেরা মেকআপ আর্টিস্ট ক্যাটাগরিতেও আরেকটি পুরস্কার জিতে নিয়েছে।