‘মন্ত্রণালয়ের আদেশ সংশোধনের চেষ্টা চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগদানের ১৪ দিনেও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের নতুন প্রধান শিক্ষক মো. শাহীন আকতারকে। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে ৯ নভেম্বর তিনি এ বিদ্যালয়ে যোগদান করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জীবধন বর্মণ ৯ নভেম্বর নতুন প্রধান শিক্ষকের যোগদানের কথা নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয়ের এই আদেশ সংশোধন করার চেষ্টা চলছে। তাই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। শিগগিরই ওই আদেশ সংশোধন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বিদ্যালয়ের একটি সূত্র জানায়, একজন সাংসদের সুপারিশে শাহীন আকতারকে বদলির তদবিরে ব্যস্ত রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।