'মন্দিরের জমিতে' ভবন নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইন্দ্রপ্রসাদ দেব ‘মন্দিরের জমি’ দখল করে ভবন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। গতকাল সোমবার দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলার জামতলা মোড়ে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খোকন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক অলক সরকার প্রমুখ। তাঁরা অবিলম্বে ‘মন্দিরের জমি’ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। পরে ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি দেন।
অলক সরকার বলেন, ভূরুঙ্গামারী ইন্দ্রপ্রসাদ দেব মন্দিরটি ১৯৬৫ সালে চিরকুমার ইন্দ্রপ্রসাদ প্রতিষ্ঠা করেন। পরে তিনি মারা গেলে এবং তাঁর কোনো উত্তরাধিকারী না থাকায় ইন্দ্রপ্রসাদের জমির সঙ্গে মন্দিরের জমি ১ নম্বর খাস খতিয়ানে চলে যায়। পরবর্তী সময়ে মন্দিরের নামে ২৪ শতাংশ জমি বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়। বিষয়টি প্রক্রিয়াধীন। এ পরিপ্রেক্ষিতে মন্দির ঘেঁষে খাসজমিতে ইউনিয়ন ভূমি কার্যালয় নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।