‘মমিনুল মউজদীন তাঁর কর্মে বেঁচে আছেন’
‘মমিনুল মউজদীন ছিলেন জনকল্যাণে নিবেদিতপ্রাণ এক মানুষ। একজন সৎ, সাহসী জনপ্রতিনিধি ও কবি হিসেবে তিনি সবার প্রিয় হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ একজন। তিনি তাঁর কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন।’মরমি শিল্পী হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মমিনুল মউজদীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে গতকাল সোমবার এক স্মরণসভায় সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান এসব কথা বলেন।সকালে পৌর ভবন চত্বর থেকে শোক শোভাযাত্রা বের হয়। মমিনুল মউজদীন এবং তাঁর স্ত্রী ও ছেলের সমাধিতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এখানে সুনামগঞ্জ পৌরসভা, মমিনুল মউজদীন স্মৃতি সংসদ, জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ প্রেসক্লাব, মহিলা পরিষদ, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সমিতি, প্রথম আলো বন্ধুসভা ও সমকাল সুহূদ সমাবেশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পৌর মিলনায়তনে ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা হয়।২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সুনামগঞ্জ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী ও ছেলে কাহলিল জিবরানসহ নিহত হন।