‘মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে এশিয়া এনার্জি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি নিয়ে বহুজাতিক এশিয়া এনার্জি কোম্পানি খোলস পাল্টে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার জয়নগর হাইস্কুল মাঠে ‘ফুলবাড়ীর কয়লাসম্পদ ও জনতার ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।