‘মর্যাদায় গড়ি সমতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারী অবদান রেখে চলেছেন সমানভাবে। কিন্তু নারীর অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক অবদান সব সময় থেকে যায় অন্তরালে, যার মূল্য হয় না কখনোই। নারীর সব ক্ষেত্রের অবদানের স্বীকৃতিই পারে নারীর মর্যাদা বৃদ্ধি করতে; প্রয়োজন শুধু আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁয় নারীর প্রতি সমাজে প্রচলিত দৃষ্টিভঙ্গির পরিবর্তনের লক্ষ্যে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে বক্তারা এসব কথা বলেছেন। মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সব সহযোগী সংগঠন এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।সংবাদ সমেঞ্চলনে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকর্তা জেসমিন হীরা, আরিফ হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নূর, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার, আইনজীবী ইরফানুজ্জামান, মহিলা অধিদপ্তর সিলেটের সমাজকল্যাণ কর্মকর্তা মো. আবু শ্যামা প্রমুখ। উন্নয়ন সংগঠক সমিক শহীদ জাহানের সঞ্চালনে শুরুতেই মূল প্রবন্ধ পাঠ করেন আকলিমা চৌধুরী।