'মশাল' না পেয়ে ইসিকে আইনি নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক বরাদ্দ দেওয়ায় এই নোটিশ পাঠানো হয়েছে।
জাসদের (একাংশ) শরীফ নূরুল আম্বিয়া এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাঁদের পক্ষে আইনজীবী শাহদীন মালিক নোটিশ পাঠিয়েছেন।
শাহদীন মালিক বলেন, নির্বাচন কমিশন বলেছিল, জাসদের দুই পক্ষ আপাতত মশাল প্রতীক ব্যবহার করবে। কিন্তু তাঁর মক্কেল পত্রিকা মারফত জেনেছেন যে মশাল প্রতীক ইনুর নেতৃত্বাধীন অংশকে দেওয়া হয়েছে। এতে তাঁর মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে কমিশনকে আইনি নোটিশটি পাঠানো হয়েছে।