'মহাকাশ ভবনে' চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর বাজার এলাকার ‘মহাকাশ ভবনে’ চুরি হয়েছে। ওই ভবনের মালিক বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক এফ আর সরকার জানান, গত সোমবার রাতে চোরেরা ভবনের দোতালার তিনটি কক্ষের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। তারা রকেট মডেল, সৌরজগতের মডেল, রিং, ছোট টেলিস্কোপ, বাইনোকুলার, ৩০ হাজার টাকাসহ জিনিসপত্র নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।