'মহাসেন' থেকে রক্ষা পাওয়ায় প্রার্থনা করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মহাসেন’ ঘূর্ণিঝড় থেকে জানমাল রক্ষার জন্য সর্বশক্তিমান আল্লাহর শোকরিয়া আদায়ের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ত্রিমাত্রিক ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশের মানুষকে রক্ষায় রহমতের জন্য আল্লাহর শোকরিয়া আদায় করেছেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
প্রধানমন্ত্রী আগামীকাল জুমার নামাজে দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে প্রার্থনা করার আহ্বান জানান।
ভারত মহাসাগরে সৃষ্ট ‘মহাসেন’ তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বিকেলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল পার হয়। তবে এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়েছে।