‘মা, আমার লাশটা ওর হাতে তুলে দিও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, আমি চলে যাচ্ছি। আমার হাতে সময় বেশি নেই। আমার লাশটা ওর (স্বামী) হাতে তুলে দিও।’ মুঠোফোনে এ কথাগুলো বলে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে ঢাকাগামী পারাবত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন শিক্ষিকা টিটু আচার্য ওরফে মান্না (২৬)।গতকাল রোববার বিকেলে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। টিটু আচার্য ছাতক উপজেলার ছানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁর স্বামীর নাম রানা আচার্য। স্বামীর বাড়ি একই উপজেলার ছানপাড়া গ্রামে। পুষ্পিতা নামের তাঁর একটি কন্যাসন্তান রয়েছে। শিক্ষিকার সঙ্গে থাকা মুঠোফোনের সর্বশেষ ডায়ালকৃত নাম্বারে কথা বলে তাঁর নাম-ঠিকানা জানা যায়।খবর পেয়ে টিটু আচার্যের আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। নিহত টিটু আচার্যের বড় বোন মিতা আচার্য বলেন, ‘আমার বোন কেন আত্মহত্যা করল জানি না। মায়ের সঙ্গে কথা বলে সে সত্যি সত্যি চলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারছি না।’ফেঞ্চুগঞ্জ রেলওয়ের স্টেশনমাস্টার সিরাজ মিয়া বলেন, জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া নেওয়া হবে।