‘মাছ ও মাছজাত পণ্যের মান নিয়ন্ত্রণের গুরুত্ব’ শীর্ষক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছে-ভাতে বাঙালি আমাদের আদি পরিচয়। মাছ ধরবে আর খাবে, এমনটিই ধারণা ছিল আগের দিনের মানুষের। মাছ চাষ করার কথা অনেকে চিন্তাই করত না। কিন্তু সে ধারণা এখন পাল্টে গেছে। দেশের ক্রমবর্ধমান মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যে মাছ চাষ বহুগুণে বেড়েছে। তবে এখন শুধু মাছ চাষ মূল কথা নয়, মাছ ও মাছজাত পণ্যের গুণগত মান নিশ্চিত করার দিকে আমাদের নজর দিতে হচ্ছে। এ ছাড়া মাছের পুষ্টিমানের দিকে আমাদের লক্ষ রাখতে হবে।গতকাল মঙ্গলবার ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে মৎস্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে মাছ ও মাছজাত পণ্যের মান নিয়ন্ত্রণের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সেমিনারে মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মনোরঞ্জন দাসের সভাপতিত্বে এবং বাকৃবি উপাচার্য মো. রফিকুল হকের প্রধান পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পি।