'মাছ চাষে অনেকে আত্মনির্ভরশীল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেকে এখন মাছ চাষ করে আত্মনির্ভরশীল হচ্ছে। গুণগত মান রক্ষা করে উৎপাদন করতে পারলে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আনা যাবে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে ভারগো ফিশ অ্যান্ড অ্যাগ্রো প্রসেস লিমিটেড নামে একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।