প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলা ভূমি কার্যালয়ে সেবা ও ভূমি-সংক্রান্ত সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে গণশুনানির জন্য নির্মিত সেবাগৃহ ‘মাটিরটানে’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক শাহিনা খাতুন এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আজিজ, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সপ্তাহের প্রতি রোববার গণশুনানি হবে।