'মাতৃভাষায় পড়ার সুযোগ নেই, পিছিয়ে পড়ছে আদিবাসীরা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিবাসী শিশুরা মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ না পাওয়ায় পিছিয়ে পড়ছে। গতকাল রোববার দিনাজপুরের নবাবগঞ্জে এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলার কারিতাস কেন্দ্রে বেসরকারি সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) আয়োজনে কর্মশালায় বক্তারা বলেন, আদিবাসী ছেলেমেয়েরা পরিবারে ও সমাজে নিজেদের ভাষায় কথা বলে। কিন্তু শিক্ষাব্যবস্থা বাংলা মাধ্যমে হওয়ায় এই শিশুরা পাঠ বুঝতে অসুবিধার সম্মুখীন হয়। ফলে লেখাপড়ায় আগ্রহ হারিয়ে তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।
কর্মশালায় জানানো হয়, উত্তরাঞ্চলের জেলাগুলোতে আদিবাসী শিক্ষার্থীদের পাসের হার পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় ২৩ দশমিক ৮১ শতাংশ, মাধ্যমিকে ৫ দশমিক ৪৮ শতাংশ, উচ্চমাধ্যমিকে ২ দশমিক ৬৮ শতাংশ। স্নাতক পর্যায়ে পাসের হার মাত্র ০ দশমিক ২০ শতাংশ।