'মাথাটা ঘুরছে কেন!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গতকাল শনিবার দুপুরে ভূমিকম্প হলেও মানুষের অনুভূতি ছিল ভিন্ন। অনেকেই নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেছেন, ‘মাথাটা ঘুরছে কেন!’ এ সময় আতঙ্কও ছড়িয়ে পড়ে। তবে নগরসহ বাইরে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ১২টা ১৪ মিনিটে সিলেটে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের পোখরার পার্শ্ববর্তী লামজুংয়ের ৩৫ কিলোমিটার পূর্বে। উৎপত্তিস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।
নগরের লামাবাজার এলাকার প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঘাস’-এর মালিক নাজমুল হক জানান, তিনি ওই সময় প্রতিষ্ঠানে ছিলেন। দোতলা ভবনের একটি কক্ষে বসে থাকা অবস্থায় ভূমিকম্প অনুভূত হলে সঙ্গী আরও কয়েকজনের সঙ্গে ‘মাথার ঘোরার’ কথা জানাতে গিয়ে ভূমিকম্প হওয়ার বিষয়টি উপলব্ধি করেন। নাজমুল বলেন, ‘মাথা ঘোরার এ রকম অনুভূতি অনেকেরই হয়েছে।’