'মাদক বেঁচে থাকার সুন্দর আকাঙ্ক্ষাকে ধ্বংস করে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগান মন্দির প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার অবহিতকরণ সভা হয়েছে। কারিতাস জিংসাই মোবাইল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে এ সভা হয়। এতে বক্তারা বলেন, ‘মাদক বেঁচে থাকার সুন্দর আকাঙ্ক্ষাকে ধ্বংস করে।’

সভায় সভাপতিত্ব করেন সেন্টার পরিচালনা কমিটির সভাপতি মো. শাহিন মাসুদ। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহামঞ্চদ শামছুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফ-উল-ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুলতান আহমেদ ও কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক জন মন্টু পালমা।

সভায় বক্তারা বলেন, যুবকদের মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক বেঁচে থাকার সুন্দর আকাঙ্ক্ষাকে ধ্বংস করে ফেলে। সঙ্গে সঙ্গে পরিবার ও সমাজকেও ধ্বংস করে। সভা পরিচালনা করেন হারুনুর রশিদ। পরে ইউএনও ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থী ও অভিভাবকদের মাদক থেকে বিরত থাকতে শপথবাক্য পাঠ করান।