‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তারের পর ছেড়ে দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠে সাভারের বিরুলিয়ার বাগ্নিবাড়ি গ্রামের আবুল কালাম নামের এক ‘মাদক ব্যবসায়ী’কে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে পুলিশ তাঁকে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কালাম বিরুলিয়াসহ সাভার ও আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করে আসছেন। মঙ্গলবার রাতে তাঁর বাড়ি থেকে কালামকে গ্রেপ্তার করে পুলিশ।নাম প্রকাশে অনিচ্ছুক সাভার থানার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর কালামকে থানা হেফাজতে রাখা হয়। এর কিছুক্ষণ পর প্রভাবশালী এক নেতা তাঁকে ছেড়ে দেওয়ার জন্য তদবির শুরু করেন। অবশেষে ওই নেতার নির্দেশে রাতেই তাঁকে ছেড়ে দিতে হয়।