'মাদক ব্যবসায়ী'দের তাড়াল জনতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে মাদক ব্যবসা করার অভিযোগে দুজনকে এলাকাছাড়া করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় তাদের ঘরবাড়িও ভেঙে দেওয়া হয়। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামে।
যাদের এলাকাছাড়া করা হয়েছে, তারা হলো দশহাজার গ্রামের রিয়াজুল (২৮) ও নূর ইসলাম (২৫)। উপজেলা সদরের দশহাজার গ্রামের ইউনুস খানের ঘরজামাই রিয়াজুল ওরফে বরিশাইল্যা রিয়াজ ও পাশের আমীর খানের ঘরজামাই নূরুল ইসলাম ওরফে গাঁজা নুরু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করছে।