'মাদকপাচার বন্ধে কঠোর হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মেঘনার নৌপথ দিয়ে মাদকপাচার বন্ধে পুলিশকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের সাংসদ মৃণাল কান্তি দাস৷ গতকাল শনিবার গজারিয়া থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুপুর ১২টায় গজারিয়া থানা প্রাঙ্গণে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসসি-সদর সার্কেল) এমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লা খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিউল্লাহ, ভবেরচর ইউপির চেয়ারম্যান গিয়াস উদ্দিন, টেংঙ্গারচর ইউপির চেয়ারম্যান শাহ্জাহান সরকার প্রমুখ।
সভায় বক্তারা গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় বালুকান্দি ইউপির চেয়ারম্যানসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সেই গ্রামগুলোতে এখনো স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি বলে সভায় জানানো হয়৷ গজারিয়ায় নতুন করে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ এবং আগে দেওয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করারও দাবি জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত এলাকার কয়েকজন বািসন্দা অভিযোগ করেন, মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলণের ফলে বিস্তীর্ণ ফসলি জমি ও নদীতীরের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি জানান তাঁরা৷
সভায় সহকারী পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, আলোচনায় মাদকসহ যেসব বিষয় উঠে এসেছে, সে বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।