'মাদকাসক্তরা সমাজ ও দেশের বোঝা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকাসক্ত ব্যক্তিরা নিজেকে ও তাদের পরিবারকে ধ্বংস করে দেয়। তারা সমাজ ও দেশের বোঝা। শতকরা মাত্র ২ ভাগ মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
মাদকদ্রব্য ধ্বংস করার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান এ কথা বলেন। দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে গতকাল সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফুজুর রহমান বলেন, সমাজকে মাদকমুক্ত করতে হলে মাদক উৎপাদন, পরিবহন ও ব্যবহার বন্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।