‘মাদকের কবল থেকে তরুণদের রক্ষা করতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাদকের কবল থেকে দেশের কিশোর, তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে হবে। এ জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। পরিবার, সমাজ ও রাষ্ট্র একত্র হয়ে ঝাঁপিয়ে পড়লে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব।’প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে এবং মুঠোফোন প্রতিষ্ঠান বাংলালিংক ও ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সহায়তায় আয়োজিত ‘মাদক ব্যবহার, সরবরাহ, মজুদ ও বিক্রির হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষার জন্য আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।গত বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবে সকাল ১০টায় এই সেমিনারের আয়োজন করা হয়। এতে ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) আহ্বায়ক অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুর রেজা বিশ্বাস। মূল প্রবন্ধ পাঠ করেন শিপ্রা গোস্বামী। এতে প্রবীণ সাংবাদিক আবদুল মতিন ফকির, শিশু সংগঠন ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজনীন হায়দার, সদস্য সচিব আইভী মাসুদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা বেগম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ আলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সালামত হোসেন খান।