‘মাদার তেরেসার মতো শান্তির দূতের এখন বেশি প্রয়োজন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, বিশ্বব্যাপী মানবতা হুমকির সম্মুখীন। এ সময় মাদার তেরেসার মতো সেবা ও শান্তির দূতের খুব বেশি প্রয়োজন।গতকাল বুধবার রাজধানীতে ‘মানবতার সেবা পরম ধর্ম’ শীর্ষক আলোচনা ও মাদার তেরেসা স্বর্ণপদক ২০১২ প্রদান অনুষ্ঠানে আবদুল মতিন এ কথা বলেন। মাদার তেরেসা রিসার্চ কাউন্সিল রমনা পার্কের এক রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, চিকিৎসক মো. জসিমউদ্দিন, ব্যাংকার মোহাম্মদ হায়দার আলী, ক্রীড়া ব্যক্তিত্ব দিদারুল আলম চৌধুরী প্রমুখকে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করা হয়। আবদুল মতিন বলেন, মানবতাবিরোধী প্রতিটি ঘটনার বিচার হওয়া প্রয়োজন। তরুণ প্রজন্ম শাহবাগে মানবতার পক্ষে যে অবস্থান নিয়েছে, তা বিশ্ববাসী তাকিয়ে দেখছে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শিল্পী শওকত জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাদার তেরেসা রিসার্চ কাউন্সিলের নির্বাহী পরিচালক গোলাম কাদের।